শিক্ষা

ভালো মানুষ ও দক্ষ ব্যবস্থাপনাই মানসম্মত শিক্ষার চাবিকাঠি: গিয়াসউদ্দিন

অগ্রবাণী রিপোর্ট:

শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ব্যবসায়ী বা চাঁদাবাজদের কদর বাড়লে ভবিষ্যৎ প্রজন্ম ভুল পথে পরিচালিত হবে আমাদের সন্তানদের শেখাতে হবে সমাজে প্রকৃত সম্মানিত ব্যক্তি কারা সৎ ন্যায়পরায়ণ মানুষরাই যেন সমাজের মূল স্রোতে থাকে, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে

বুধবার (১৪ জানুয়ারি) ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে অবস্থিত আহসান উদ্দিন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ম্যানেজিং কমিটির সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন সাবেক সংসদ সদস্য নারায়ণগঞ্জ- আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন নিজের সংসদ সদস্য থাকাকালীন সময়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করা এই বিদ্যাপীঠের শিক্ষার মানোন্নয়ন সার্বিক খোঁজখবর নিতেই তিনি এই পরিদর্শনে আসেন

একজন দক্ষ শিক্ষানুরাগী হিসেবে নিজের অভিজ্ঞতা তুলে ধরে গিয়াসউদ্দিন বলেন, “একটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী বৃদ্ধির প্রধান উপাদান হলো স্বচ্ছ ব্যবস্থাপনা এবং মানসম্মত পাঠদান পড়াশোনার মান এবং রেজাল্ট যখন ভালো হবে, তখন তার সুবাস এমনিতেই চারদিকে ছড়িয়ে পড়বে তখন অভিভাবক শিক্ষার্থীরা নিজেরাই স্কুলের দিকে ছুটে আসবে

তিনি নিজের প্রতিষ্ঠিত স্কুলের উদাহরণ টেনে বলেন, “ভর্তির সময় আসন সংখ্যা সীমিত থাকায় আমাকে অনেক সময় হিমশিম খেতে হয় অভিভাবকরা সিটের জন্য অর্থ অফার করেন, এমনকি অনেক শিক্ষার্থী জেদ ধরে বলেএই স্কুলে ভর্তি হতে না পারলে তারা আর পড়াশোনাই করবে না একজন জনপ্রতিনিধি হিসেবে শিশুদের এই আবেগ আমাকে গভীরভাবে নাড়া দেয়

রাজনীতির ঊর্ধ্বে উঠে শিক্ষার পরিবেশ বজায় রাখার গুরুত্বারোপ করে গিয়াসউদ্দিন বলেন, “আমি এখানে উপদেশ দিতে আসিনি জনপ্রতিনিধি হিসেবে আমার কাজ হলো সৎ মানুষের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা করা এবং সমাজকে নেশা চাঁদাবাজমুক্ত রাখা আমরা অনেক সময় ওয়াজ মাহফিল বা উন্নয়ন কাজে প্রধান অতিথি বানানোর সময় কেবল দাতা খুঁজিকে কয় বস্তা সিমেন্ট বা রড দিতে পারবে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, সেই ব্যক্তিটি যেন মাদক ব্যবসায়ী বা সন্ত্রাসী না হয় কারণ তাদের সম্মান দিলে সমাজ ভবিষ্যৎ প্রজন্ম ভুল বার্তা পাবে

তিনি আরও যোগ করেন, রাজনীতিবিদের ক্ষমতা থাকলে অনেক কাজ থাকে, না থাকলে থাকে না; কিন্তু একজন সচেতন মানুষ হিসেবে শিক্ষার এইফুলের বাগানরক্ষা করা সকলের দায়িত্ব

মতবিনিময় সভায় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

মতামত দিন