শিক্ষা

বন্দর আদর্শ কিন্ডারগার্টেনের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

অগ্রবাণী ডেস্ক:
‎বন্দর আদর্শ কিন্ডারগার্টেন স্কুল প্রাঙ্গনে বার্ষিক পুরস্কার বিতরণ, ৫ম শ্রেণির বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়ে‌ছে।

‎বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় অনু‌ষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের শিক্ষিকা তানিয়া আক্তার  এর সঞ্চালনায় এবং বন্দর আদর্শ কিন্ডার গার্টেনের সভাপতি রাশেদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রতন আলী সিকদার - উপদেষ্টা, বন্দর কিন্ডারগার্টেন টিচার্স এসোসিয়েশন।

‎প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব রিনা আক্তার - অধ্যক্ষ, কদমরসুল আইডিয়াল স্কুল।

‎সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বন্দর প্রেসক্লাবের তথ্য,গবেষণা ও প্রচার সম্পাদক  মো: ইকবাল হোসেন।

‎এছাড়া আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিলা আক্তার সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। বার্ষিক পুরষ্কার বিতরণীতে ১০ টি ইভেন্ট ৭০ জন পুরষ্কার গ্রহন করেন। পুরষ্কার বিতরণী শেষে ৫ম শ্রেণীর ছাত্র ছাত্রীদের বিদায় সংর্বধণা  ও শ্রেণীভিক্তিক মেধাবী শিক্ষার্থীদের ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

‎মিলাদ ও দোয়া পরিচালনা করেন বন্দর কবরস্থান রোড বাইতুল আমান জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মঞ্জুরুল আলম। মিলাদ মাহফিলে উক্ত বিদ্যালয়ের প্রয়াত শিক্ষাকা আবীদা সুলতানা এবং বন্দর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান কমিটির সম্মানিত উপদেষ্টা সরদার মো: আলীমের সহধর্মিণী ও বন্দর প্রেসক্লাবের সহ-সভাপতি  দীন ইসলাম দীপুর মা এর আত্মার মাগফিরাত কামনায়  বিশেষ দোয়া করা হয়।

‎প্রধান আলোচক তার বক্তব্যে বলেন শিক্ষার্থীদের ভালো ফলাফলের ক্রেডিট তাদের মায়েদের উপর বর্তায়। মায়েদের অক্লান্ত পরিশ্রমের ফলেই বাচ্চারা ১০০ ভাগ পাশ নিশ্চিত করে। তাই মায়েদের নিকট আমার চাওয়া আপনারা স্কুল শিক্ষকদের পাশাপাশি বাচ্চাদের প্রতি আরও যত্নশীল হবেন, সুন্দর দেশ ও সুশিক্ষিত সমাজ গড়তে সহযোগিতা করবেন।

মতামত দিন