স্বাস্থ্য

সাবেক এমপি গিয়াসউদ্দিনের সুস্থতা কামনায় শামীম ঢালীর দোয়া কামনা

অগ্রবাণী ডেস্ক:

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মুহাম্মদ গিয়াসউদ্দিন শারীরিকভাবে অসুস্থ। 
এদিকে, তার আশু সুস্থতা কামনা করে নারায়ণগঞ্জবাসীর নিকট দোয়া কামনা করেছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সিদ্ধিরগঞ্জ থানার আহ্বায়ক ও ঢালী ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ শামীম আহমেদ ঢালী।

এক বার্তায় মোঃ শামীম আহমেদ ঢালী বলেন, আমি আমাদের দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্খী সহ নারায়ণগঞ্জবাসীর নিকট গিয়াসউদ্দিন ভাইয়ের সুস্থতা কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সবাই দোয়া করবেন আল্লাহ্ যেন আমাদের প্রিয় নেতা মুহাম্মদ গিয়াসউদ্দিন ভাইকে দ্রুত সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। (আমিন)।

মতামত দিন