প্রতিবন্ধী ও ক্যান্সার আক্রান্ত রোগীর পাশে দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা
চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুর জেলার বশাহরাস্তি থানার ১৭নং রায়শ্রী ইউনিয়নে দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে প্রতিবন্ধী ও ক্যান্সার আক্রান্ত রোগীকে চিকিৎসা সহায়তা বাবদ নগদ অর্থ প্রদান করা হয়েছে।
শুক্রবার (২২শে আগষ্ট) বাদ আছর দাদিয়াপাড়া আমতলী বাজার সংলগ্ন প্রতিবন্ধী মোস্তফাকে এক বস্তা (৫০কেজি) চাউল ও নগদ ১৫০০টাকা এবং ক্যান্সার আক্রান্ত নুরুল ইসলামকে চিকিৎসা বাবদ নগদ চল্লিশ হাজার পাঁচশত টাকা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার উপদেষ্টাবৃন্দ,কার্যকরী কমিটি, সদস্য ও স্থানীয় ব্যক্তিবর্গ।
দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ওমর ফারুক আমেরিকা প্রবাসী তিনি জানান, ‘সামাজিক উন্নয়ন আমাদের অঙ্গীকার’ এই শ্লোগানকে ধারন করে ২০১৯ সালে সমাজ ও জনগনের সার্বিক উন্নয়নে অংশীদার হওয়ার লক্ষ্যে ‘দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা’ নামে আমরা অলাভজনক ও অরাজনৈতিক সামাজ সেবামূলক একটি স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠা করি।এই সংস্থার পক্ষ থেকে অসহায় দুঃস্থ দরিদ্র ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ঈদ উপহার বিতরণ, সামর্থের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা ও বৃত্তি প্রদান, চাহিদা অনুযায়ী নিন্মবিত্ত পরিবারের ছেলে-মেয়েদের বিবাহে সহায়তা প্রদান, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ও অসচ্ছল দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান, প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সহায়তার লক্ষ্যে মেডিকেল ক্যাম্প করে চিকিৎসা সহায়তা প্রদানসহ সামাজিক উন্নয়ন মূলক বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসছি।’
কর্মসূচীর সার্বিক তত্বাবধায়নে ছিলেন মনজুর হোসেন সজীব ও আবু ইউসুফ সুমন।
আরএস/ডিএ

মতামত দিন