নারায়ণগঞ্জ ইসলামী ফ্রন্টের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান আল্লামা এম এ মতিন বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার জঙ্গীবাদের লেটেস্ট ভার্সন কওমীদের নিয়ে সংসার করেছে। কওমীরা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কওমী মাতা উপাধি দিয়েছে।বিনিময়ে হাসিনা সরকার অর্ধশিক্ষিত ছাত্রদের মাস্টার্স সমমানের সনদ দিয়েছে। কওমীদের হাজার হাজার কোটি টাকা দিয়ে লালন পালন করেছে। সেই কওমীরা চরিত্রহীনের মতো এখন হাসিনার বিরোধিতা করছে।আর আজকের প্রধানমন্ত্রী তারেক রহমানের বিএনপি জোট সরকার সেই চরিত্রহীন অর্ধশিক্ষিত কওমীদের নিয়ে সংসার করা শুরু করেছে।বিএনপি সরকার কওমীদের নিয়ে আওয়ামীলীগের মতোই ভুল করছে। এর খেসারত দিতে হবে।
নারায়ণগঞ্জ মহানগরীর ডিআইটি এলাকার হযরত মিন্নত আলী শাহ চিস্তি (রহ:) মাজার সংলগ্ন আহলে সূন্নাত কার্যালয়ে ৩ জুলাই রাতে জেলা ইসলামী ফ্রন্ট এর নবগঠিত (২০২৬ - ২৮) কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা এম এ মতিন ওই কথা বলেন।
জেলা ইসলামী ফ্রন্ট সভাপতি আলহাজ্ব নিজামউদ্দীন প্রধানের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠান উদ্বোধন করেন জেলার সাবেক সভাপতি মাওলানা মহিউদ্দিন হামেদী।
জেলা সাংগঠনিক সম্পাদক মীর জয়নাল আবেদীনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম কাজল। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি আজাদ হোসাইন। বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্ট জেলার সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সহ সভাপতি অধ্যাপক আমিনুল হক রিপন, মাওলানা জামালউদ্দীন নূরী, সিনিয়র সদস্য এডভোকেট একরামুল হক, রূপগঞ্জের মাওলানা ইদরিস হোসাইন, সিদ্ধিরগঞ্জের হাফেজ মিজানুর রহমান খোকন, বন্দরের মাওলানা আব্বাসউদ্দীন, সোনারগাঁয়ের হাফেজ আনিসুর রহমান, ফতুল্লার আফজল হোসাইন তালুকদার, ইসলামী যুবসেনার নেতা মাওলানা আহমদ রেজা সবুজ, ইসলামী ছাত্রসেনার নেতা হাফেজ গোলাম পাঞ্জাতন।
ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান আল্লামা এম এ মতিন বলেন, ২৪ এর জুলাই অভ্যঋানে থানা লুট, সরকারী অস্ত্র লুট হয়েছে। পুলিশ হত্যা হয়েছে। আজ পর্যন্ত পুলিশ হত্যার বিচার হবে কি ' না সরকারী সিদ্ধান্ত হয়নি। এখনো লুট হওয়া অস্ত্র উদ্ধার হয়নি।অস্ত্রগুলো এখনো সন্ত্রাসীদের হাতে আছে। অস্ত্রগুলো এখনো তথাকথিত তৌহিদী জনতার হাতে আছে। এমন পরিস্হিতিতে তৌহিদী জনতার ব্যানারে দেশের মুসলমানকে উগ্রতায় ঠেলে দিতে কালেমা তৈয়্যবার পতাকা নিয়ে শো-ডাউন করা হচ্ছে। তৌহিদী জনতার স্লোগানে জঙ্গীবাদ প্রতিষ্ঠার চেষ্টা চলছে। তৌহিদী জনতা নবীজি মুহাম্মাদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইসলাম নয়,ইমাম হোসাইন রাদিআল্লাহু তাআ'লা আনহুর ইসলাম নয়। ওরা ইয়াজিদের আদর্শ প্রতিষ্ঠা করতে চাচ্ছে।
আল্লামা এম এ মতিন বলেন, বিএনপি সরকার মওদুদীবাদ ও সালাফি এবং কওমী নির্ভর হয়ে গেছে। সুদের বেপারী ইউনুস সরকারের সেল্টারে ইসলাম ধর্মের প্রচারক ওলী আউলিয়ার মাজার ভাঙ্গা শুরু হয়। তারেক রহমান সরকার আমলেও মাজার ভাঙ্গার মতো জগন্য কার্যক্রম অব্যাহত আছে। অথচ বিএনপি সরকার ওই সব জঙ্গীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না, ফলে ওলী প্রেমিকরা ক্ষুব্ধ হচ্ছে। এ ক্ষোভ যদি বিস্ফোরিত হয় - তাহলে কঠিন পরিস্থিতি হবে।
তিনি আরো বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগ ধর্ম নিয়ে যেসব ভুল করেছে - বিএনপি সরকারও অনুরূপ ভুল করছে। তারেক রহমানকে সুধরানোর এখনো সময় আছে।
আরএস/ডিএ

মতামত দিন