জনসাধারণের পাশে আছে প্রশাসন- বন্দর ইউএনও
বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
নারায়ণগঞ্জ বন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মোস্তাফিজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন র্যালী আবাসিক এলাকা বাড়ির মালিক ঐক্য পরিষদ এবং যুব ও সমাজকল্যাণ সংসদ। এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ। সম্প্রতি বহিরাগতদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ করেন বাড়ির মালিকেরা। তাদেরকে আস্বস্ত করে ইউএনও জানান, কেউ ভয় পাবেন না, আস্থা রাখুন। সবসময় প্রশাসন জনসাধারণের পাশে আছে। চলমান পরিস্থিতিতে এলাকার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের আন্তরিক সহায়তা প্রত্যাশা করে বলেন, কেউ ভয় পাবেন না, আস্থা রাখুন। সবসময় জনসাধারণের পাশে আছে প্রশাসন।
রোববার (৫ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন সংগঠনের নেতৃবৃন্দ।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সম্পুর্ন অরাজনৈতিক এবং সেবামূলক সামাজিক সংগঠন হিসেবে অপরাধমুক্ত সমাজ গঠনে কাজ করাই আমাদের মূল লক্ষ্য।
এছাড়া জেলা প্রশাসক ঘোষিত "গ্রীন এন্ড ক্লিন" নারায়ণগঞ্জ কর্মসূচিতে উদ্ভুদ্ধ হয়ে আমাদের এলাকায় সবুজায়নের লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে বৃক্ষ রোপণ কর্মসুচি পালনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে র্যালী আবাসিক এলাকা মাদকমুক্ত এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অসহায় মানুষের পাশাপাশি সমাজের পিছিয়েপড়া মানুষের জন্য কাজ করতে চাই। এ লক্ষ্যে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা প্রত্যাশা করেন তারা।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ মিল্টন, সহ সভাপতি মোঃ নাঈম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহরাব খান, সহ-সাধারণ সম্পাদক মোঃ খোকন, হাজী আবুল কাসেম, সাংগঠনিক সম্পাদক মোঃ আলামিন, ত্রান ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ
শান্ত, সদস্য মোঃ শ্যামল, মোঃফাহিম, মোঃ নাজমুল, মোঃ সাগর প্রমুখ।

মতামত দিন