তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলো মহানগর কৃষকদল
স্টাফ রিপোর্টার:
নারায়নগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খাঁন এর নির্দেশে চাষাড়া শহীদ মিনার প্রাঙ্গনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসি বাংলাতে দেওয়া দুই পর্বের সাক্ষাৎকার প্রদর্শনী ‘গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন দিগন্ত উন্মোচন’ প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধা সাতটায় মহানগর কৃষক দলের উদ্যোগে উক্ত প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। জানা যায়, মূলত সাধারণ জনগণের দোরগোড়ায় তারেক রহমানের বার্তা পৌঁছে দিতেই জাকির খানের নির্দেশে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় শিশু, ছাত্র, চাকরিজীবী, ব্যবসায়ী, রিক্সাচালক, পথচারীসহ নানান শ্রেণির মানুষ উপস্থিত থেকে প্রদর্শনীটি উপভোগ করেন। তারেক রহমানের বক্তব্য চলাকালীন তাদের কাউকে তার পক্ষে স্লোগান দিতেও দেখা যায়।
এদিকে প্রদর্শনী কর্মসূচির বিষয়ে জানতে চাইলে নারায়নগঞ্জ মহানগর কৃষক দলের সহ-সভাপতি সালেহ আহামেদ রনি বলেন, আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে যা বলেছেন তা দেশের সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে আমাদের রাজনৈতিক অভিভাবক জননেতা জনাব জাকির খান সাহেবের নির্দেশে আমরা সাক্ষাৎকারটি বড় পর্দায় প্রদর্শন করার উদ্যোগ নিয়েছি। আমি মনে করি দীর্ঘ ১৭ বছর তারেক রহমান দেশে নেই। তবে তিনি দেশের মানুষের মুক্তির জন্য নিরন্তর সংগ্রাম করেছেন। সম্প্রতি তিনি বিদেশি গণমাধ্যমে সাক্ষাতকার দিয়ে দেশের মানুষের আরো কাছে যাওয়ার কথা বলেছেন। সেই কারণেই তার সাক্ষাৎকারটি বড় পর্দায় প্রদর্শন করার উদ্যোগ নিয়েছি।
কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ মহানগর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ আল-আমিন খাঁন, সহ-সভাপতি মশিউর রহমান চৌধুরী মশু, সদর থানা কৃষক দল নেতা মোঃ জুয়েল হোসেন, সদর থানা গার্মেন্টস শ্রমিক দলের সভাপতি এজাজ চৌধুরী, সাধারন সম্পাদক রাজু আহমেদ, সহ সভাপতি পরশ, সহ সাধারন সম্পাদক রিফাত খন্দকার, মোঃ মাসুম, সদর থানা কৃষক দল নেতা মোঃ আসাদ, শ্যামল, মোশাররফ, সুমন প্রমুখ।
কর্মসূচীর সার্বিক তত্বাবধায়নে ছিলেন নারায়নগঞ্জ সদর থানা কৃষক দল নেতা জেসি, রাকিব, রনি ও বেলাল।

মতামত দিন