১৭ বছর আমাদের ওপর স্টিমরোলার চালিয়েছে আ’লীগ: এড. টিপু
নিজস্ব
প্রতিনিধি:
গত
১৭ বছর ক্ষমতায় থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ
আমাদের ওপর স্টিমরোলার চালিয়েছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য
সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু।
বৃহস্পতিবার
(৯ অক্টোবর) বিকেল ৪টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন বন্দর থানার অন্তর্গত
২১ নম্বর ওয়ার্ডের বাড়িপাড়া এলাকায় এক কর্মীসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন তিনি।
টিপু
বলেন, ২১ নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দদের উদ্দেশে বলছি আপনারা জনগণের সঙ্গে সম্পৃক্ততা
বাড়ান। জনগণের দ্বারে দ্বারে যান, তাদের দুঃখ–দুর্দশা বুঝবার চেষ্টা করুন। শুনে রাখুন,
২১ নম্বর ওয়ার্ড যদি শক্তিশালী হয়, তাহলে মনে রাখবেন যারা ফ্যাসিবাদী, হাইব্রিড, কিছু
শিল্পপতি টাকার বিনিময়ে ভাড়া করে লোক এনে সমাবেশ–র্যা লি করে, তারা তখন আর লোক পাবে
না। আপনারা শক্তিশালী হোন, সবাই একসঙ্গে এক হয়ে কাজ করুন তাহলেই আর কোনো ভয় থাকবে না।
তিনি
আরও বলেন, আওয়ামী লীগ গত ১৭ বছর ক্ষমতায় থেকে আমাদের ওপর স্টিমরোলার চালিয়েছে। আমাদের
জেল খাটিয়েছে, মিথ্যা ও গায়েবি মামলা দিয়েছে, গুম–খুনসহ এমন কোনো নির্যাতন নেই যা তারা
করেনি। আমরা বাড়িঘরে থাকতে পারিনি, মাকে ‘মা’ বলতে পারিনি, বাবাকে ‘বাবা’ বলতে পারিনি,
ভাইকে ভাই বলতে পারিনি, সন্তানকে আদর করতে পারিনি দিনের পর দিন আমরা বাড়িঘর ছেড়ে পালিয়ে
থেকেছি।
মহানগর
২১নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাহেব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়নাল প্রধানের
সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক
এড. সাখাওয়াত হোসেন খান, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ
মোহাম্মদ রেজা রিপন, বন্দর থানা বিএনপির শাহেনশাহ আহমেদ, বন্দর থানা বিএনপির সাধারণ
সম্পাদক নাজমুল হক রানা।
আরও
উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপির সাবেক আহ্বায়ক নুর মোহাম্মদ পনেজ, বন্দর থানা যুবদলের
সাবেক সভাপতি আমির হোসেন, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোশারফ হোসেন মশু,
মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মিনহাজ মিঠু, মহানগর ২১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র
বাসেদ মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মনাক্কা, সাংগঠনিক সম্পাদক শিপলু
মিয়াজী প্রমুখ।
বক্তব্য
শেষে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট ও
ধানের শীষের পক্ষে গণসংযোগ করে ভোট প্রার্থনা করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত
হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা।
আরএস/ডিএ

মতামত দিন