বিপ্লব ও সংহতি দিবসে বিষ্ময়কর চমক দেখালেন গিয়াসউদ্দিন
অগ্রবাণী ডেস্ক:
আবারো প্রমানিত হলো নারায়ণগঞ্জ বিএনপিতে অকল্পনীয় এক জনপ্রিয় নেতার নাম মুহাম্মদ গিয়াসউদ্দিন। শুক্রবার (০৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল এক র্যালীর আয়োজন করে বিষ্ময়কর চমক সৃষ্টি করেছেন তুখোড় এই রাজনীতিবিদ।
এদিন দুপুর থেকেই বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে নেতাকর্মীরা গাড়ী বহর নিয়ে জড়ো হতে থাকে র্যালীতে অংশগ্রহণ করার জন্য। সিদ্ধিরগরঞ্জ ও সোনারগাঁও বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে পুরো সড়ক পরিণত হয় জনসমুদ্রে। র্যালীতে ছিল শত শত মোটরসাইকেল, মাইক্রোবাস ও ট্রাকের বিশাল বহর। ব্যানার, ফেস্টুন, সাউন্ড সিস্টেম আর হাজার হাজার নেতাকর্মীর স্লোগানে স্লোগানে মুখরিত ছিল পুরো সড়ক। র্যালিটি সিদ্ধিরগঞ্জ পুলের বটতলা থেকে শুরু হয়ে শিমরাইল, মৌচাক, সানারপাড়, কাঁচপুর, মদনপুর ও সোনারগাঁয়ের মোগড়াপাড়া হয়ে আবারও সিদ্ধিরগঞ্জে এসে শেষ হয়। র্যালীতে গিয়াসউদ্দিনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মত। একই সঙ্গে গিয়াসউদ্দনের নেতৃত্বে এমন বিশাল শোভাযাত্রায় অংশ নিতে পেরে নেতাকর্মীরা প্রকাশ করে গভীর আবেগ।
বিশাল এই শোভাযাত্রার পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু বিএনপির প্রতিষ্ঠাতাই নন, তিনি রাজনৈতিক অঙ্গনে এমন এক আদর্শের বীজ বপন করে গেছেন যার জন্য সমগ্র জাতি কৃতজ্ঞতার সাথে আজকে তাকে স্মরণ করে। তার প্রতি আজ বাংলাদেশের সর্বাধিক মানুষের শ্রদ্ধা রয়েছে। একই ধারাবাহিকতায় আমাদের প্রিয় নেত্রী দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির নেতৃত্ব দিয়ে আন্দোলন সংগ্রাম করে বিএনপিকে আরও সমৃদ্ধশালী করেছেন। তিন তিন বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে অভূতপূর্ব উন্নয়নের গতিধারা তৈরি করে সারা বিশ্বের কাছে একটি উদাহরণ সৃষ্টি করেছেন।
তিনি আরো বলেন, ১৯৭৫ সালের এই দিনে সিপাহী জনতার ঐক্যের মধ্য দিয়ে দেশ বিরোধী চক্রান্তের অবসান ঘটেছিলো। আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দী অবস্থা থেকে মুক্ত করা হয়েছিলো এবং দেশের দায়িত্বভার তার উপর অর্পণ করা হয়েছিলো। ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সেই থেকে পালন করে আসছে এ দেশের মানুষ। বিএনপির প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সফল রাষ্ট্রনায়ক এবং জাতির বিভিন্ন ক্রান্তিলগ্নে যিনি জাতিকে পথ দেখিয়েছেন তার আদর্শে গড়া দেশের সর্ববৃহত্তম রাজনৈতিক দল বিএনপির কর্মসূচীতে আমরা অংশগ্রহণ করেছি।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মো. মাজেদুল ইসলামের সভাপতিত্বে উক্ত র্যালিতে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই রাজু, সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর জি. এম. সাদরিল, সহ-সভাপতি মোস্তফা কামাল, সহ-সভাপতি সেলিম মাহমুদ, সহ-সভাপতি ডি,এইচ,বাবুল, সহ-সভাপতি এ্যাডঃ মাসুদুজ্জামান মন্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুগ্ম-সম্পাদক কামরুল হাসান শরীফ, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, দপ্তর সম্পাদক ডাঃ মাসুদ করিম, শ্রম-বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব কায়সার রিফাতসহ ১ থেকে ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী।
আরএস/ডিএ

মতামত দিন