বিএনপির বিজয় র্যালিতে উজ্জলের নেতৃত্বে বিশাল শোডাউন
অগ্রবাণী রিপোর্ট:
জুলাই গণঅভ্যুত্থান ও স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পতনের ১ম বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় র্যালিতে বিশাল মিছিল নিয়ে যোগদান করেছে নারায়ণগঞ্জ জেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জল।
বুধবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা ও ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাসান ইমাম সম্রাট, ফতুল্লা থানা তাঁতি দলের সভাপতি ইউনুস মাস্টার, ফতুল্লা থানা তাঁতি দল সাধারণ সম্পাদক
মীর ইমন, সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল, ফতুল্লা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাম, ফতুল্লা ইউনিয়ন তাঁতি দলের প্রস্তাবিত সভাপতি মোঃ শুকুর, ফতুল্লা ইউনিয়ন মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের প্রস্তাবিত সিনিয়র সহ সভাপতি মোঃ মামুন, নারায়ণগঞ্জ জেলা তাঁতি দলের সদস্য মোঃ আমির, ফতুল্লা ইউনিয়ন তাঁতি দল নেতা মোঃ স্বপন, ছাত্রদল নেতা সাদ্দাম সহ আরো অনেকে।
আরএস/ডিএ

মতামত দিন