বাবুর নেতৃত্বে লকডাউন বিরোধী বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিনিধি:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির প্রতিবাদে ১৭নং ওয়ার্ডে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) রাত ১১ ঘটিকায় নাসিক ১৭নং ওয়ার্ডের পাইকপাড়া এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাইকপাড়া মোড়ে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ইব্রাহিম আহম্মেদ বাবু।
মিছিল শুরুর পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে বাবু বলেন, “জাতি এখন গণতন্ত্রে উত্তরণের জন্য অপেক্ষা করছে। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ গণতন্ত্রকে ধ্বংস করে দেশকে অচল করতে চায়। জনগণ ঐক্যবদ্ধভাবে এই অপচেষ্টা রুখে দেবে।”
মিছিলে আরো উপস্থিত ছিলেন- মো: ফয়সাল,
রাতুল সাহা, মো: সাবের, আছিবুর রহমান হাসিব,
মিনহাজ হোসেন ফাহাদ, মো: মাসুদ, মেহেরাব হোসেন, মো সুজন, মো:আরাফাত, মো ঝলক, ইসরাক হক, মো: লাবিব, মো মিসকাত প্রমুখ।
আরএস/ডিএ

মতামত দিন