রাজনীতি

পিরোজপুরে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন সাদরিল

অগ্রবাণী রিপোর্ট:

বিএনপি মনোয়নয়ন প্রত্যাশী নারায়ণগঞ্জ- আসনের সাবেক সাংসদ জেলা বিএনপি সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিনের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি গোলাম মুহাম্মদ সাদরিল

গতকাল সোমবার (০৬ অক্টোবর) নারায়ণগঞ্জ- আসনের সোনারগাঁ থানার পিরোজপুর ইউনিয়নের , ৩নং ওয়ার্ডে প্রচারণ চালান সাদরিল সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ সাধারন মানুষের কাছে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন তিনি

গণসংযোগকালে গোলাম মুহাম্মাদ সাদরিল বলেন, তারেক রহমানের স্লোগান- তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক দল যাকে মনোনয়ন দিবে আমরা তার পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করবো যে কোন মূল্যে এই আসন থেকে বিএনপি প্রার্থীকে আমরা বিজয়ী করে আনবো

তিনি আরো বলেন, আগামী নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে দলকে সুসংঘটিত করে যিনি নমিনেশন পাবেন, তার নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁয়ে ঐকক্যবদ্ধভাবে কাজ করতে হবে আমি আমাদের দলের নেতাকর্মীদের বলতে চাই, আপনারা ঘরে ঘরে গিয়ে বিএনপি' প্রার্থীর পক্ষে ভোট চাইবেন কারন জনগনই আমাদের শক্তি জনগন আমাদের পাশে থাকলে আমাদের বিজয় কেউ ছিনিয়ে নিতে পারবেনা

গনসংযোগকালে সাদরিল বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কথা বলেন এবং আগামী নির্বাচনে পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেন

এসময় আরো উপস্থিত ছিলেন, সানারগাঁও থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলম আশরাফ প্রধান, সাবেক যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন, শরিফ ভূঁইয়া, শফুর উদ্দিন, দেলোয়ার হোসেন, আওলাদ হোসেন, আবু তাহের, তরিকুল ভূঁইয়া প্রমুখ

 

মতামত দিন