দেশ ও জনগনের স্বার্থে আমাদের কাজ করতে হবে: সাদরিল
অগ্রবাণী ডেস্ক:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের
নাসিক ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি গোলাম মুহাম্মাদ
সাদরিল শনিবার (১১ অক্টোবর) সংসদীয় আসন নারায়ণগঞ্জ ৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) থানার
কাচঁপুর ইউনিয়ন ১ ও ২নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে ধানের শীষ ও বিএনপি’র মনোয়নয়ন প্রত্যাশী
নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সাংসদ ও জেলা বিএনপি’র সাবেক সভাপতি মুহাম্মাদ গিয়াসউদ্দিনের পক্ষে গণসংযোগের
ব্যাস্ত সময় পার করেছেন। গণসংযোগের সময় স্থানীয় বিএনপি নেতা কর্মীসহ সাধারন মানুষের
কাছে তিনি আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।
এসময় গোলাম মুহাম্মাদ সাদরিল
বলেন, ‘দল যাকে মনোনয়ন দিবে আমরা তার পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করবো যে কোন মুল্যে এই
আসন থেকে বিএনপি’র প্রার্থীকে আমরা বিজয় করে আনবো।’
তিনি বলেন, আগামী নির্বাচনে
আমাদের সবাইকে দেশের স্বার্থে জনগনের স্বার্থে কাজ করতে হবে, যাতে করে আমাদের প্রার্থীর
বিজয় নিশ্চিত করতে পারি। আমি আমাদের দলের নেতাকর্মীদের বলতে চাই- আপনারা ঘরে ঘরে গিয়ে
বিএনপি’র প্রার্থীর পক্ষে
ভোট চাইবেন। কারন জনগনই আমাদের শক্তি জনগন আমাদের পাশে থাকলে আমাদের বিজয় কেউ ছিনিয়ে
নিতে পারবেনা।
গনসংযোগকালে সাদরিল বিভিন্ন
শ্রেণি-পেশার মানুষের সাথে কথা বলেন এবং আগামী নির্বাচনে পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত
করেন। এসময় সাদরিল আরো বলেন, আগামী নির্বাচনে দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে
কাজ করতে ও বিজয় সুনিশ্চিত করতে আহবান জানান।
উক্ত গণসংযোগে সভাপতিত্ব করেন সোনারগাঁও উপজেলা যুবদলের আহবায়ক শহিদুর রহমান স্বপন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদিউর আলম মোল্লা সাবেক সাংগঠনিক সম্পাদক সোনারগাঁও উপজেলা যুবদল, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস সচিব নাসির উদ্দিন, সোনারগাঁও উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আশরাফুল আলম আশরাফ প্রধান, সোনারগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম প্রধান, পিরোজপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক মোর্শেদ আলম, সোনারগাঁও উপজেলা যুবদল নেতা আতাউর রহমান আপেল, এমদাদ হোসেন, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, রাসেল সাউদ তরিকুল ইসলাম মাসুমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আরএস/ডিএ

মতামত দিন