রাজনীতি

দল চাইলে সোনারগাঁও থেকে নির্বাচন করবো- গিয়াসউদ্দিন

অগ্রবাণী রিপোর্ট:

সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহন করার মালিক কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যদি আমার দল আমাকে এই আসনে যোগ্য মনে করে তাহলে নির্বাচন করবো ইনশাআল্লাহ,” এই বক্তব্যের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ- অসন থেকে সংসদ নির্বাচনে প্রার্থী হবার বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিন

গত ২৪ মে সোনারগাঁয়ের পানাম নগরে সোনারগাঁ বিএনপির এক মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মুহাম্মদ গিয়াসউদ্দিন ওই সভাতে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ জোড়ালো দাবী তুলেন নারায়ণগঞ্জ আসন থেকে সংসদ নির্বাচনে গিয়াসউদ্দিনকে প্রার্থী হবার জন্য এর পরপরই নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে জল্পনা কল্পনা শুরু হয় সোনারগাঁ থেকে গিয়াসউদ্দিন নির্বাচন করবেন কি না

সর্বশেষ, সোনারগাঁ বিএনপির নেতাকর্মীদের সাথে ঈদ পরবর্তী সৌজন্য স্বাক্ষাত করতে গেলে সেখানকার স্থানীয় একটি অনলাইন পোর্টালে স্বাক্ষাৎকার দেয়ার সময় নারায়ণগঞ্জ- আসন থেকে এমপি নির্বাচন করার বিষয়টি পরিষ্কার করেন মুহাম্মদ গিয়াসউদ্দিন

গিয়াসউদ্দিন বলেন, আমি ছাত্রজীবন থেকে রাজনীতি করি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন করার সময় প্রচুর সংখ্যক বন্ধুবান্ধব আমার সোনারগাঁয়ে ছিলো শীতলক্ষ্যা নদী হলো আমাদের দুই থানাকে দুই তীরে রেখেছে সে হিসেবে সকাল থেকে রাত পর্যন্ত উভয় এলাকাতেই আমাদের বিচরণ ছিলো এটা আত্মার সম্পর্ক রাজনীতির ক্ষেত্রে যদি বলি তাহলে বিগত যে জেলা বিএনপির কমিটি ছিলো সেই কমিটিতে আমি সভাপতি ছিলাম ফ্যাসিষ্ট স্বৈরাচার বিরোধী আন্দোলন যখন তীব্রতর তখন সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছি আমি সে সময় সমগ্র জেলার নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে নিয়ে আমি কাজ করেছি

তিনি বলেন, রাজনীতিতে পছন্দ অপছন্দ সব জায়গাতেই আছে যেহেতু বিএনপি একটি বৃহত রাজনৈতিক দল এখানে যারা নেতাকর্মী আছেন তাদের নিজস্ব পছন্দ রয়েছে সোনারগাঁয়ের নেতাকর্মীদের সাথে আমার আস্থা বিশ্বাস ভালোবাসা এতটাই সুদৃঢ় যে এই সুসম্পর্কের কারনেই এখানকার নেতাকর্মীরা প্রত্যাশা করছে যে আমি সোনারগাঁ থেকে মনোনয়ন নিয়ে নির্বাচন করি তাদের যে আশা আকাঙ্খা আমার প্রতি যে স্নেহ  ভালোবাসা আমি তার মর্যাদা দেই তবে সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহন করার মালিক কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যদি আমার দল আমাকে এই আসনে যোগ্য মনে করে তাহলে নির্বাচন করবো ইনশাআল্লাহ

তিনি আরো বলেন, একজন রাজনীতিবিদের সর্বোচ্চ স্বপ্ন হচ্ছে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করা আলহামদুলিল্লাহ আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কল্যানে এজন্য আমি আজীবন বিএনপি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞ আমৃত্য আমি এই কৃতজ্ঞতা প্রকাশ করে যাবো আমার সন্তানরাও জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞ থাকবে সুতরাং এই কৃতজ্ঞতা স্বরূপ বড় কোনো প্রাপ্তির লোভে বিএনপি জিয়া পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার কোনো প্রশ্নই আসে না

এদিকে, নারায়ণগঞ্জ বিএনপির তৃণমূল নেতাকর্মীরা মনে করেন বিএনপির রাজনীতিতে মুহাম্মদ গিয়াসউদ্দিন একটি উজ্জল নক্ষত্রের নাম বিগত ১৭ বছর ফ্যাসিস্ট স্বৈরাচর সরকারের আমলে শত জেল জুলম নির্যাতন সহ্য করেও রাজপথে থেকে আন্দোলন সংগ্রামে অগ্রভাগে নেতৃত্ব দিয়েছেন এই বর্ষীয়ান রাজনীতিবিদ বিগত সতের বছরের মধ্যে যারাই জেলা বিএনপির দায়িত্বে ছিলেন তাদের মধ্যে একমাত্র গিয়াসউদ্দিন ছাড়া বাকি অন্য সবাই দলীয় কর্মসূচি পালন করতেন গলির মধ্যে সবশেষ গিয়াসউদ্দিন যেদিন জেলা বিএনপির দায়িত্বে এলেন সেদিন থেকে গলির বিএনপি রাজপথে এসে ব্যাপক পরিসরে আন্দোলন সংগ্রাম শুরু করে গিয়াসউদ্দিনের নেতৃত্বে একের পর এক আন্দোলনে বিপাকে পরে আওয়ামী লীগ এরপরই গডফাদার শামীম ওসমান গিয়াসউদ্দিন সহ তার পরিবারের বিরুদ্ধে উঠেপড়ে লাগেন মিথ্যা মামলায় তাকে গ্রেপ্তার করিয়ে জেল খাটান তারপরও দলের প্রতি তার আনুগত্যের কোনো ঘাটতি হয়নি এছাড়া মিথ্যা মামলার কারণে প্রিয়তম স্ত্রীর জানাজাতেও উপস্থিত হতে পারেননি তিনি এরপরও দলের প্রতি তার ভালোবাসার ঘাটতি কখনও হয়নি

শুধু তাই নয়, ২০১৮ সালের পূর্বে স্বৈরাচার শেখ হাসিনার আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতৃত্ব থেকে নারায়ণগঞ্জ- আসনে শামীম ওসমানের পরিবর্তে  মুহাম্মদ গিয়াসউদ্দিনকে মনোনয়ন দেওয়ার প্রস্তাব দেয়া হয় কিন্তু বেগম খালেদা জিয়া তথা জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ সে প্রস্তাব একরকম ঘৃণাভরে প্রত্যাখান করেন তিনি তাই যোগ্যতার মূল্যায়ন যদি দল করে, তাহলে এমপি প্রার্থী হিসেবে মুহাম্মদ গিয়াসউদ্দিনের থেকে যোগ্য এবং ত্যাগী নেতা দ্বিতীয় কেউ নেই হোক সেটা নারায়ণগঞ্জ- আসন কিংবা নারায়ণগঞ্জ- আসন। 

আরএস/ডিএ

মতামত দিন