রাজনীতি

দক্ষ হাতে মাসুদুজ্জামানের নির্বাচন পরিচালনার দায়িত্ব

অগ্রবাণী ডেস্ক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ- আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদকে জয়ী করার লক্ষ্যে তার নির্বাচনী প্রচার কর্মসূচি পরিচালনার জন্য গঠিত নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু

বুধবার ( ডিসেম্বর) মাসুদের সমর্থক স্থানীয় নেতাদের সমন্বয়ে গঠিত এই কমিটির ঘোষণা করেন মাসুদুজ্জামান মাসুদ

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মনোনীত হওয়ার পর মহানগর বিএনপির সদস্য সচীব আবু আল ইউসুফ খান টিপু বলেন, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে মাসুদকে জয়ী করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো

এদিকে, আবু আল ইউসুফ খান টিপুকে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মনোনীত করায় নারায়ণগঞ্জ- আসনের বিএনপি নেতাকর্মীদের মধ্যে চাঙ্গাভাব বিরাজ করছে নতুন করে নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে তাদের মতে, আবু আল ইউসুফ খান টিপুর মতো একজন দক্ষ সংগঠকের হাতে নির্বাচন পরিচালনার দায়িত্ব থাকা মানে নির্বাচনে নারায়ণগঞ্জ- আসনে ধানের শীষের বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র কারন তৃণমূল আবু আল ইউসুফ খান টিপুর রয়েছে দলের তৃণমূল পর্যায় পর্যন্ত যোগাযোগ কিভাবে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে সুসংগঠিত করতে হয় তা টিপুর চেয়ে ভালো আর কেউ জানেনা নির্বাচন ঘনিয়ে আসায় মাঠপর্যায়ে প্রচারণা আরও সুসংগঠিত গতিশীল করতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

নেতাকর্মীরা আশা করছেন, টিপুর নেতৃত্বে নির্বাচনী কার্যক্রম আরও গতি পাবে এবং ভোটারদের কাছে মাসুদুজ্জামান মাসুদের বার্তা কার্যকরভাবে পৌঁছাবে

আরএস/ডিএ

মতামত দিন