তারেক রহমানের বিরুদ্ধে ভেবে চিন্তে কথা বলবেন - সাদরিল
অগ্রবাণী রিপোর্ট :
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কথা বলার আগে একটু ভেবে চিন্তে কথা বলার জন্য সকল রাজনৈতিক দলের প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর গোলাম মুহাম্মাদ সাদরিল।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা থানা বিএনপির বিক্ষোভ মিছিল পুর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ আহ্বান জানান ।
সাদরিল বলেন, 'তারেক রহমান দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন এবং দেশে গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য এখনো আন্দোলন করে যাচ্ছেন। তাই তারেক রহমানের বিরুদ্ধে কথা বলার আগে একটু ভেবে চিন্তে কথা বলার জন্য সকল রাজনৈতিক দলের নেতাদের প্রতি আহ্বান জানাচ্ছি।
এর আগে, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে অনুষ্ঠিত প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের ব্যানারে একটি বিশাল মিছিল নিয়ে যোগদান করেন সাদরিল।
মিছিলটি ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাসপোর্ট অফিসের সামনে থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড মোড়ে গিয়ে সংক্ষিপ্ত পথসভা শেষে কর্মসূচিটি শেষ হয়। এসময় সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনসহ বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপির হাজার হাজার নেতাকর্মী এ কর্মসূচিতে অংশগ্রহন করেন।
ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লার সভাপতিত্বে এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেনের পরিচালনায় উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাবেক সভাপতি আব্দুল হাই রাজু, সাবেক সাধারণ সম্পাদক এমএ হালিম জুয়েল, ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি মোস্তফা কামাল, ডিএইচ বাবুল, এসএম আসলাম, রওশন আলী, এড. মাসুদুজ্জামান মন্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেনসহ প্রমূখ।
আরএস/ডিএ

মতামত দিন