রাজনীতি

জা‌কির খা‌নের সা‌থে আব্দুল কাদির হাওলাদারের সৌজন‌্য স্বাক্ষাৎ

নিজস্ব প্রতি‌নি‌ধি:
আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে গতকাল এনায়েতনগর ইউনিয়ন ৯নং ওয়ার্ড প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির হাওলাদার বিএনপি নেতা জাকির খানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও প্রস্তুতিমূলক সভায় অংশগ্রহণ করেন।

সভায় প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালীকে সফল করার নানা দিক নিয়ে আলোচনা করা হয় এবং কার্যকর পরিকল্পনা গ্রহণ করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন এনায়েতনগর ইউনিয়ন ৯নং ওয়ার্ডের সাবেক যুবদল নেতা মোঃ ইকবালসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় বক্তারা দলের ঐতিহ্য ও গণতন্ত্র পুনরুদ্ধারে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। 

আরএস/ডিএ

মতামত দিন