জামায়াত নেতা মাওলানা মঈনুদ্দিনের শয্যাপাশে বিএনপি নেতা এড. টিপু
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা কমিটির সাবেক আমীর ও প্রবীণ আলেম মাওলানা মঈনুদ্দিন আহমাদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।
বুধবার (১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের সাইনবোর্ড প্রো-অ্যাক্টিভ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকা মাওলানা মঈনুদ্দিন আহমাদের শয্যাপাশে গিয়ে খোঁজখবর নেন এড. টিপু। তিনি তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন, চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আ. জব্বার, মহানগর ১৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আল আরিফ, ১২নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম, কৃষক দলের নেতা মাহবুল আলম, ১৩নং ওয়ার্ড বিএনপি নেতা মাসুম খানসহ বিএনপি ও জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
মানবিক এই সাক্ষাৎ প্রমাণ করেছে অসুস্থতা, দুঃখ কিংবা বিপদের সময় রাজনৈতিক প্রতিপক্ষ নয়, বরং সবাইকে একসাথে দাঁড়াতে হয়। এড. টিপুর এই পদক্ষেপ তাই নারায়ণগঞ্জের রাজনীতিতে নতুন দৃষ্টান্ত হয়ে থাকবে বলে অনেকে মনে করছেন।
আরএস/ডিএ

মতামত দিন