রাজনীতি

খালেদা জিয়ার জন্মদিনে উজ্জল এর উদ্যোগে দোয়া মাহফিল


ডেস্ক রিপোর্ট (অগ্রবাণী):

সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল মিলাদের আয়োজন করেছেন নারায়ণগঞ্জ জেলা তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল

শুক্রবার (১৫ আগস্ট) ফতুল্লার ইসদাইর বুড়ির দোকান এলাকায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এতে অংশ নেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি

অনুষ্ঠানে খালেদা জিয়ার সুস্থতা দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয় সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিদ্দিকুর রহমান উজ্জ্বল তিনি বলেন,

বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য সংগ্রামের প্রতীক জীবনের প্রতিটি মুহূর্তে তিনি দেশের মানুষের অধিকার, স্বাধীনতা ভোটের মর্যাদা রক্ষায় আপসহীন লড়াই চালিয়ে গেছেন আজ তিনি গুরুতর অসুস্থ, তবুও দেশের প্রতি তাঁর ভালোবাসা অটুট আমরা আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং আবারও দেশের মানুষের নেতৃত্ব দিতে পারেন গণতন্ত্রপ্রেমী প্রতিটি মানুষের হৃদয়ে বেগম খালেদা জিয়া চিরজীবী হয়ে থাকবেন

সময় ফতুল্লা থানা বিএনপি সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মতামত দিন