আদৌ কি তারা নিষিদ্ধ
বাংলাদেশ সরকার ২০২৫ সালের ১২ মে সন্ত্রাসবিরোধী আইনের অধীনে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠন হিসেবে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। এই নিষেধাজ্ঞার ফলে সংগঠনটির মিছিল, সভা-সমাবেশ, প্রচারণা ও অনলাইন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার ২৩ জুলাই ছিলো নারায়ণগঞ্জ জেলা যুবলীগের অন্যতম নেতা শান্ত খান এর জন্মদিন। তার জন্মদিনে নেতকর্মীরা নিজেদের ফেসবুকে শান্ত খানকে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করেন। শান্ত খান নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে নিজের টাইমলাইনে লিখেন- "আমার প্রান প্রিয় ভাই বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা এই সময় আমাকে মনে রাখার জন্য সবাইকে অন্তরের অন্তস্থল থেকে অসংখ্য ধন্যবাদ"।
এদিকে, ফেসবুকে যুবলীগ নেতাকর্মীদের এমন সরব উপস্থিতিতে প্রশ্ন উঠেছে 'আদৌ কি তারা নিষিদ্ধ?'

মতামত দিন