ব্যবসা বাণিজ্য

বন্দরে অগ্নিকান্ডে হোসিয়ারী মার্কেট পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার:

বন্দর  মাদরাসার পাশে অগ্নিকাণ্ডে হোসিয়ারী মার্কটের তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে এতে অন্তত ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের

শুক্রবার (২৬ সেপ্টেম্বর ) দুপুর ১২টার দিকে বন্দর  রেললাইন লাইন শাহজালালমাদরাসার পাশে কয়েকটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে

ক্ষতিগ্রস্তদের বরাত দিয়ে স্থানীয় জামায়াত নেতা কালাম জানান, দুপুরে জুম্মার নামাযের পূর্বে হঠাৎ করে বন্দর রেললাইন সড়কের পাশে হোসিয়ারী দোকানের নিচ থেকে একটি দোকানে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন দৌড়াদৌড়ি করতে থাকে মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে রুবেল,শাহজাহান,জুলহাসসহ মালিকের টি হোসিয়ারীর দোকানে থাকা মেশিন,থানকাপড়ের মালামালসহ একটি রিক্সার গ্যারেজ এবং বাধন বিরিয়ানী হাউজ নামে আরো একটি দোকান পুড়ে যায় স্থানীয়দের সংবাদে বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে ১০ মিনিটের প্রচেষ্ঠায় আগুন নিবারন করতে সক্ষম হন

বন্দর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনের সাব ইন্সপেক্টর ফারুক মিয়া বলেন, ‘আমরা ১৫ মিনিটের মধ্যে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে এতে আনুমানিক কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্তের পর ক্ষতির প্রকৃত পরিমাণ আগুন লাগার কারণ জানা যাবে’ 

আরএস/ডিএ

মতামত দিন