কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রতনের মাতার মৃত্যুতে গিয়াসউদ্দিনের শোক
প্রেস বিজ্ঞপ্তি:
ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক ও কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাঈনুল হোসেন রতনের মাতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিন।
এক শোক বার্তায় তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, অদ্য শুক্রবার (২৫ জুলাই) দুপুর ১২টা ৩০ মিনিটে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন মাঈনুল হোসেন রতনের মাতা।
মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি ৫ ছেলে, ৩ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মতামত দিন