বিশেষ খবর

সিদ্ধিরগঞ্জে দীর্ঘদিনের ময়লার ভাগাড় একদিনে পরিণত হলো খেলার মাঠে

অগ্রবাণী রিপোর্ট:

সিদ্ধিরগঞ্জের ৭নং ওয়ার্ডের কদমতলি এলাকার বাসিন্দা মহসিন শেখ এর বাড়ির পিছনে শিশুদের খেলার মাঠটি বিগত বেশ কয়েক বছর যাবৎ আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছিলো। অল্প বৃষ্টি হলেই সেখানে জমে যেত পানি, তৈরি হতো অস্বাস্থ্যকর পরিবেশ। বিশেষত, শিশুদের খেলার জন্য অনুপযোগী হওয়া ছাড়াও স্থানটি ছিল স্বাস্থ্যঝুঁকির অন্যতম উৎস।

শুধু তাই নয়, জমে থাকা আবর্জনার কারনে আশেপাশের ২০টি বাড়ির প্রায় কয়েকসশত মানুষ দুর্গন্ধের কারনে ভোগান্তির শিকার হচ্ছিল দীর্ঘদিন যাবৎ। বিগত বছরগুলোতে অত্র এলাকায় জনপ্রতিনিধি থাকলেও ময়লার স্তুপ পরিষ্কারে কোন ধরনের উদ্যোগ নিতে দেখা যায়নি।

তবে, সম্প্রতি এলাকার মানুষদের দুর্গন্ধের ভোগান্তি থেকে মুক্তি দিতে এবং কোমলমতি বাচ্চাদের খোলা পরিবেশে একটু খেলাধূলা করার সুযোগ করে দিতে অবশেষে মানবতার দূত হয়ে এগিয়ে এসেছেন ৭নং ওয়ার্ডের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের আহবায়ক ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য মোঃ শামীম আহমেদ ঢালী। সম্পূর্ন নিজ উদ্যোগে এবং নিজস্ব অর্থায়নে গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সম্পূর্ণ মাঠের আবর্জনার ভাগাড় পরিষ্কার করে সাধারন জনগনকে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি দিয়েছেন তিনি। পাশাপাশি আবর্জনা পরিষ্কারের পরে পুরো মাঠে ব্লিচিং পাউডার ছিটিয়ে শিশুদের খেলার উপযোগীও করেছেন।

স্থানীয় এলাকার কয়েকজন বাসিন্দারের সাথে কথা বলে জানা গেছে, শামীম আহমেদ ঢালী এমনই একজন মানুষ যিনি কোন স্বার্থ ছাড়াই মানবসেবা চালিয়ে যাচ্ছেন। এলাকার মানুষকে বিভিন্নভাবে মানবতার সেবা প্রদান করে আসছেন তিনি। তবে নিঃস্বার্থভাবে জনগনের সেবা করতে যেয়ে বিভিন্নসময় কুচক্রী মহলের অপপ্রচারের শিকারও হতে হয়েছে মানবিক এই মানুষটিকে। বর্তমানে নাসিক এলাকায় কোন জনপ্রতিনিধি না থাকায় নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে ওয়ার্ডবাসী। তবে শামীম ঢালী তার নিজস্ব অর্থায়নে এলাকার জনগনকে বিভিন্ন নাগরিক সেবা প্রদান করে যাচ্ছেন।

এ বিষয়ে শামীম আহমেদ ঢালীর সাথে কথা হলে তিনি এ প্রতিনিধিকে বলেন, স্রষ্টার সন্তুষ্টি আমার জীবনের একমাত্র লক্ষ। সেজন্যে স্রষ্টার সন্তুষ্টি অর্জনের জন্য সামাজিক বিভিন্ন কর্মকান্ডে আমি এবং আমার ঢালী ফাউন্ডেশন সমাজের বঞ্চিত মানুষদের জন্য এবং সামাজিক উন্নয়নের জন্য বিভিন্ন সামাজিক কাজে নিয়োজিত আছি। তারই অংশ হিসেবে ৭নং ওয়ার্ডের বিভিন্ন স্থানের ময়লা আবর্জনা এবং পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম হাতে নিয়েছি। এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করি।সামাজিক যে কোন  কার্যক্রমে আমার কোন সহযোগিতা লাগলে আমি সবিনয়ে সকলকে আমার সাথে যোগাযোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।

আরএস/ডিএ

মতামত দিন