মহানগর জাসাস’র সহ সভাপতির মৃত্যুতে কেন্দ্রীয় জাসাস’র শোক
অগ্রবাণী ডেস্ক:
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস নারায়ণগঞ্জ মহানগর এর সহ সভাপতি শাহাদাৎ হোসেন সাধু আজ মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি.........রাজিউন)।
মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি জাতীয় নির্বাহী কমিটি'র অন্যতম সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কেন্দ্রীয় কমিটি'র আহবায়ক চিত্রনায়ক হেলাল খান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কেন্দ্রীয় কমিটি'র সদস্য সচিব জাকির হোসেন রোকন।
নেতৃদ্বয় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

মতামত দিন