বিশেষ খবর

মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উৎসবে ঐক্য পরিষদের সেবা ক্যাম্প

স্টাফ রিপোর্টার:

প্রতি বছরের ন্যায় এবারও মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উৎসবকে কেন্দ্র করে সেবা কার্যক্রম পরিচালনা করেছে নারায়ণগঞ্জ জেলা মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, যুব ঐক্য পরিষদ প্রভাত সমাজ কল্যাণ সংস্থা পবিত্র এই স্নান উৎসবে আগত কয়েক  হাজার পূণ্যার্থীর সেবায় লাঙ্গলবন্দ এলাকায় স্থাপন করা হয় এই সেবা ক্যাম্প

সেবা ক্যাম্প থেকে পূণ্যার্থীদের জন্য অন্ন সেবাবিশুদ্ধ পানীয় জল, প্রাথমিক চিকিৎসা সেবা, ওষুধ বিতরণ এবং পথ নির্দেশনার ব্যবস্থা রাখা হয় এছাড়াও স্বেচ্ছাসেবকরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করে আগত দর্শনার্থীদের সহযোগিতা প্রদান করেন

সেবা ক্যাম্প উদ্বোধনী  অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ সভাপতি ক্যাম্প পরিচালনা কমিটির  আহবায়ক হরি সাহা সঞ্চালনা করেন ক্যাম্প পরিচালনা কমিটির সদস্য সচিব সুজন চন্দ্র দাস

সময় উপস্থিত ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রভাত সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান প্রদীপ কুমার দাস, জেলার সহ সভাপতি রমাকান্ত সরকার, মহানগরের সাধারণ সম্পাদক প্রভাতের পরিচালক অরুন দেবনাথ, জেলার সাংগঠনিক সম্পাদক অশোক সরকারঅর্থ সম্পাদক পিন্টু রায়, মহানগরের  সহ-সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার সাহা অজয় সুত্রধর, তপন চন্দ্র ধর, সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুন্ডু সুব্রত কুমার সাহা, জেলা যুব ঐক্য পরিষদের  সভাপতি আনন্দ কুমার সেরাওগী সুমন, সাধারণ সম্পাদক ভজন চন্দ্র দাস, সহ সভাপতি মিলন সরকারমহানগর যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রিপন কর্মকার, বন্দর উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি তুলশী ঘোষসাধারণ সম্পাদক জিতু দাসসহ-সভাপতি অবনী হালদার, মহানগরের সহ-সাংগঠনিক সম্পাদক জীবন সাহা, জয়ন্ত সাহা পিংকু, গৌতম দত্ত, কোষাধ্যক্ষ পংকজ রায়, প্রচার সম্পাদক মানিক বিশ্বাস, বিপুল পোদ্দার, বন্দর উপজেলা ঐক্য পরিষদের নেতা অবনী হালদার,   মিঠু চক্রবর্তী, সদর উপজেলার নেতা রতন মন্ডল, কিশোর দাস (পঞ্চবটী), মহানগর নেতা কৃষ্ণপদ মজুমদারসত্যরঞ্জন দেবনাথ, শিপন দাস, তরুন দাস,তাপস দাস, কৃষ্ণ দাস, অজয় দাসসহ সংগঠনের নেতাকর্মী সদস্যবৃন্দ

সভাপতি হরি সাহা তার বক্তব্যে জানান, লাঙ্গলবন্দ স্নান উৎসব হিন্দু ধর্মাবলম্বীদের একটি অন্যতম ধর্মীয় আয়োজন, যেখানে দেশ-বিদেশ থেকে কয়েক লক্ষ ভক্ত সমবেত হন তাদের নিরাপদ স্বাচ্ছন্দ্যময় স্নান নিশ্চিত করতে এই সেবা কার্যক্রম পরিচালনা করা হয়েছে

যুব ঐক্য পরিষদের সভাপতি সুমন  বলেন, মানবিক দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে

সেবা ক্যাম্প পরিদর্শনে বিভিন্ন সামাজিক ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তাঁরা আয়োজকদের উদ্যোগকে সাধুবাদ জানান

মতামত দিন