তানভীর হোসেনের মাতার ইন্তেকালে সাইবার ইউজার দলের গভীর শোক
অগ্রবাণী ডেস্ক:
অনলাইন নিউজ পোর্টাল নিউজ নারায়ণগঞ্জের প্রধান নির্বাহী তানভীর হোসেনের মমতাময়ী মাতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল।
এক শোক বার্তায় সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক ও দেশব্যাপী জেলা/ইউনিট কমিটি সমন্বয়ের বিশেষ দায়িত্বপ্রাপ্ত এস. আলম ইসরাৎ।
শোকবার্তায় তিনি বলেন, "আল্লাহ রাববুল আল আমীন মরহুমার সকল গুনাহ মাফ করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন। পবিত্র মহররম মাস ও পবিত্র আশুরার উসিলায় মহান আল্লাহ তাঁর মর্যাদা বৃদ্ধি করুন এবং শোকাহত পরিবারকে এ শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন।"
বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের নেতাকর্মীরা মরহুমার রুহের মাগফেরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

মতামত দিন