বিশেষ খবর

গণহত্যা দিবসে ঐক্য পরিষদের আলোক প্রজ্জ্বলন ও বিশেষ প্রার্থনা

স্টাফ রিপোর্টার :

গণহত্যা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর উদ্যোগে আলোক প্রজ্জ্বলন বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে

বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় বন্দরের লাঙ্গলবন্দে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন কর্মসূচির শুরুতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় পরে উপস্থিত নেতৃবৃন্দ সাধারণ মানুষ হাতে মোমবাতি  জ্বালিয়ে শহীদদের আত্মার শান্তি কামনা করেন

সময় উপস্থিত ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রভাত সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান প্রদীপ কুমার দাস, সহ সভাপতি হরি সাহা, রমাকান্ত সরকার, মহানগরের সাধারণ সম্পাদক প্রভাতের পরিচালক অরুন দেবনাথ, জেলার সাংগঠনিক সম্পাদক অশোক সরকার, সহ-সভাপতি মনোতোষ হালদার বেনু, অর্থ সম্পাদক পিন্টু রায়,রুপগঞ্জের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল শর্মা, আড়াইহাজার উপজেলার সভাপতি হারাধন চন্দ্র দেমহানগরের সহ-সভাপতি বিকাশ সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক হিমাদ্রী সাহা হিমু, সহ-সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার সাহা অজয় সুত্রধর, তপন চন্দ্র ধর, সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুন্ডু সুব্রত কুমার সাহা, জেলা যুব ঐক্য পরিষদের  সভাপতি আনন্দ কুমার সেরাওগী সুমন, সাধারণ সম্পাদক ভজন চন্দ্র দাস, সহ সভাপতি মিলন সরকারমহানগর যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রিপন কর্মকার, বন্দর উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি তুলশী ঘোষসাধারণ সম্পাদক জিতু দাসসহ-সভাপতি অবনী হালদার, সোনারগাঁ সভাপতি রাজীব দাস, আড়াইহাজারের সভাপতি সুকান্ত ভৌমিক অটললিটন ভৌমিক, মহানগরের সহ-সাংগঠনিক সম্পাদক জীবন সাহা, জয়ন্ত সাহা পিংকু, গৌতম দত্ত, কোষাধ্যক্ষ পংকজ রায়, প্রচার সম্পাদক মানিক বিশ্বাস, বিপুল পোদ্দার, বন্দর উপজেলা ঐক্য পরিষদের নেতা  মিঠু চক্রবর্তী, সদর উপজেলার নেতা রতন মন্ডল, কিশোর দাস (পঞ্চবটী), মহানগর নেতা কৃষ্ণপদ মজুমদার, সত্যরঞ্জন দেবনাথ, কিশোর দাস, সনি সাহা, সত্যরঞ্জন দেবনাথ, কিশোর দাস, শান্তমনি দাস, হরি শীল, ফনি বর্মন, ভুবন বর্মনসহ সংগঠনের নেতাকর্মী সদস্যবৃন্দ

অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৭১ সালের এই কালরাতে নিরস্ত্র বাঙালির ওপর যে নির্মম হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, তা মানব ইতিহাসের এক জঘন্যতম অধ্যায় তারা ভবিষ্যৎ প্রজন্মকে এই ইতিহাস জানাতে এবং গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান

বিশেষ প্রার্থনায় দেশের শান্তি, সমৃদ্ধি সাম্প্রদায়িক সম্প্রীতি কামনা করা হয় একই সঙ্গে সকল শহীদদের আত্মার মঙ্গল কামনা করা হয়

কর্মসূচিতে ঐক্য পরিষদের স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন

মতামত দিন