ধর্ম

না.গঞ্জে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মবার্ষিকী মহোৎসব পালন

স্টাফ রির্পোটার :

যুগ পুরুষোত্তম পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ  ১৩৮তম জন্মবার্ষিকী মহা- মহোৎসব উপলক্ষে নারায়ণগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচির আয়োজন করা হয়

৩০ জানুয়ারি ২০২৫  শুক্রবার সকাল হতে রাত পর্যন্ত  নারায়ণগঞ্জের নগরখানপুরস্থ বরফকল মাঠ প্রাঙ্গণে মহা-মহোৎসব অনুষ্ঠিত হয় দিনব্যাপী আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল উষাকীর্তন, শোভাযাত্রা, বিনতী সঙ্গীতাঞ্জলি, মাতৃ সম্মেলন,প্রার্থনা,বৈদিক মন্ত্রোচ্চারণ, শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্রের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা, ভক্তিমূলক সংগীতানুষ্ঠান প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়

আলোচনা সভা উদ্বোধন করেন মনিরুল ইসলাম সজল, আহবায়ক, যুবদল,নারায়নগঞ্জ মহানগর মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন করেন সাবেক কাউন্সিলার মোঃ অহিদুল ইসলাম ছক্কু, শোভাযাত্রা উদ্বোধন করেন শাহাদাত হোসেন বাবু,শুভেচ্ছা বক্তব্য রাখেন ডা: সায়ন্তন চক্রবর্তী, আহবায়ক, উৎসব উদযাপন পরিষদ প্রধান আলোচক ছিলেন শ্রী অমল রায়, সহপ্রতি ঋত্বিক, সভাপতিত্ব করেন ধৃতব্রত আদিত্য, সহপ্রতি ঋত্বিক,সম্পাদক, সৎসঙ্গ বাংলাদেশ আলোচনা করেন নরেশ ঘোষ, সভাপতি,সৎসঙ্গ, নারায়নগঞ্জ, রতন লাল সাহা, সাধারণ সম্পাদক, সৎসঙ্গ, নারায়ণগঞ্জ, অজয় কিশোর ঘোষ, সহ সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জরবিন সাহা, সদস্য সচিব, উৎসব কমিটি, তাপস আচার্য্য, মনিকা দাস, তপতী মল্লিক, মনিকা ঘোষ, রামকৃষ্ণ দাস সহ সৎসঙ্গের সদস্যবৃন্দ

উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল, সাধারণ সম্পাদক অরুন দেবনাথ, সহ সভাপতি হরি সাহা, তপন চন্দ্র  ধর, বিপুল পোদ্দার, তুলসী ঘোষসহ নেতৃবৃন্দ

আলোচনা সভায় বক্তারা বলেন, শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্রের জীবনাদর্শ, দর্শন মানবকল্যাণমূলক চিন্তাধারা সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন বক্তারা বলেন, শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্র মানবজীবনকে শুদ্ধ, সুশৃঙ্খল কল্যাণমুখী করার এক অনন্য দিশা প্রদর্শন করেছেন তাঁর আদর্শ বাণী সমাজে নৈতিকতা, মানবিকতা সম্প্রীতি প্রতিষ্ঠায় বিশেষভাবে প্রাসঙ্গিক

বক্তারা আরও উল্লেখ করেন, শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্রেরজীবনই সাধনাদর্শন ব্যক্তি, পরিবার সমাজজীবনে নৈতিক উৎকর্ষ সাধনে কার্যকর ভূমিকা রাখে বিশেষ করে তরুণ প্রজন্মকে তাঁর আদর্শ অনুসরণ করে মানবকল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানানো হয়

অনুষ্ঠানে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, ভক্ত-অনুরাগীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন জন্মবার্ষিকী মহামহোৎসব উপলক্ষে পুরো অনুষ্ঠানস্থল জুড়ে এক শান্তিপূর্ণ, ভাবগম্ভীর ভক্তিময় পরিবেশ বিরাজ করে

আরএস/ডিএ

মতামত দিন