না.গঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তার কোন ঘাটতি নেই- ডিসি
স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ জেলা
প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেছেন, সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ ও উৎসব
মুখর পরিবেশে নারায়ণগঞ্জে শারদীয় দুর্গা পূজা উদযাপিত হচ্ছে। ২২৪ পুজামন্ডপের সবগুলোতে
পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এবার নির্বিগ্নে পুজা উৎসব উদযাপন
করছেন সনাতন ধর্মাবলম্বীরা। সম্প্রীতির এ চিত্র বিশ্ব দরবারে
তুলে ধরতে চাই।
তিনি সোমবার বিকেলে
হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান বন্দরের লাঙ্গলবন্দে রাজঘাট দুর্গা মন্দির, প্রেমতলা
স্বামী দ্বিগবিজয় ও চরশ্রীরামপুরের ব্রহ্মাউপাসনালয় পুজামন্ডপ পরিদর্শন শেষে এ কথা
বলেন।
উপজেলা নির্বাহী
অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, আনসার ও বিডিপির জেলা অ্যাডজুট্যান্ট কানিজ ফাতেমা শান্তা,
সহকারি কমিশনার(ভুমি) রহিমা আক্তার ইতি, শিক্ষা অফিসার আবদুল কাইয়ুম, আশরাফউদ্দিন খান,
বন্দও প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ, বন্দর
পূজা উদযাপন পরিষদের সভাপতি তারক দাস, সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস এ সময় উপস্থিত
ছিলেন।
আরএস/ডিযএ

মতামত দিন