নাসিক ৭নং ওয়ার্ডবাসীসহ সকলকে রাকিবুর রহমান সাগরের ঈদ উল ফিতরের শুভেচ্ছা
অগ্রবাণী ডেস্ক:
পবিত্র
ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জ থানাধীন ৭নং ওয়ার্ডবাসী
সহ নারায়ণগঞ্জবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের
সদ্য সাবেক সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির
ছাত্র বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাকিবু রহমান সাগর।
একই
সঙ্গে তিনি নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান
ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবের পক্ষ থেকেও সিদ্ধিরগঞ্জের
বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ আপামর জনগণকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা
ও অভিনন্দন জানিয়েছেন।
এক
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মুসলমানদের জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের
বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই পবিত্র দিন আমাদেরকে ত্যাগ, সংযম
ও মানবতার শিক্ষা দেয়। তিনি সকলকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান এবং
অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেন।
রাজপথের
এই নেতা আরও বলেন, সমাজে শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে
কাজ করতে হবে। তিনি “সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে একটি সুন্দর ও কল্যাণমুখী
সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।
তিনি
দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি
বয়ে আনুক—এই প্রত্যাশা ব্যক্ত করেন।
আরএস/ডিএ

মতামত দিন