সার্ফিং এসোসিয়েশনের সহ সভাপতি পদে আসীন না’গঞ্জের সাইফুল
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ সার্ফিং এসোসিয়েশনের এডহক কমিটিতে সহ সভাপতি পদে আসীন হয়েছেন আমানা গ্রুপের চেয়ারম্যান, বিকেএমইএ পরিচালক খন্দকার সাইফুল ইসলাম। গত ২৮ মে জাতীয় ক্রীড়া পরিষদ এক প্রজ্ঞাপনে ১৩ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করেন। কমিটিতে সভাপতি হিসেবে মেজর জেনারেল এ কে এম মুজাহিদউদ্দিন (অবঃ) এবং সাধারণ সম্পাদক পদে মোয়াজ্জেম হোসেন রোকনকে মনোনীত করা হয়।
কমিটিতে সহ সভাপতি পদে আছেন মোঃ জেহাদ উদ্দিন, যুগ্ম সম্পাদক করা হয়েছে সাদেকুল আরেফিন এবং কোষাধ্যক্ষ সাইফুল্লাহ সিফাতকে মনোনীত করা হয়। এছাড়া সদস্য হিসেবে আছেন রাশেদ আলম, রাফে সালমান রিফাত, ফক্রুদ্দিন মানিক, সাহেদুল আলম, রাসেদ আলাম, রমজান মিয়া ও মোঃ আব্দুল্লাহ।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে খন্দকার সাইফুল ইসলাম বলেন, আমি সার্ফিং এসোসিয়েশনের সাথে দীর্ঘদিন ধরেই জড়িত। এতোদিন কমিটিতে না থেকেই কাজ করেছি সার্ফিং এর উন্নয়নে। ক্রীড়া মন্ত্রনালয় আমার উপর যে আস্থা রেখেছে, সেই আস্থার প্রতিদান আমি দিতে চাই। বাংলাদেশ সার্ফিংকে বিশ^ দরবারে তুলে ধরতে চাই।
আরএস/ডিএ

মতামত দিন