বন্দরের বর্ণালী খেয়াঘাটে অহরহ ঘটছে ছিনতাই, দেখার কেউ নেই
বন্দর প্রতিনিধি:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৪ নং ওয়ার্ড বন্দরের দেউলী চৌরাপাড়ার বর্ণালী খেয়াঘাট (সাবেক লক্ষী নারায়ণ মিল খেয়াঘাট) এখন ছিনতাইকারি ও মাদক সেবীদের অভয়ারণ্যে পরিনত হয়েছে। সেখানে অহরহ ঘটছে মাদক পাচার- বিক্রি , সেবন ও ছিনতাইয়ের ঘটনা । খেয়াঘাটের উঠতি বয়সী কয়েকজন মাঝি এ অপরাধের সঙ্গে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আর ছিনতাইয়ের শিকার হচ্ছেন গার্মেন্টস কর্মী , কারখানার শ্রমিক ও নিরীহ পথচারিরা। প্রকাশ্য দিবালোকে অপরাধমূলক ঘটনা সংগঠিত হলেও দেখার যেন কেউ নেই।
সম্প্রতি হানিফ মিয়া (৩০) এসিআই ফ্লাওয়ার মিলের এক শ্রমিককে জোর পূর্বক নৌকায় তুলে নিয়ে ধারালো অস্ত্রের মুখে টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার ২৪ নং ওয়ার্ড বন্দরের চৌরাপাড়া এসিআই মিল সংলগ্ন বর্ণালী খেয়াঘাটে এ ঘটনা ঘটে।
হানিফের মামা বারেক মিয়া জানান, তার ভাগ্নে হানিফ চৌরাপাড়া এসিআই ফ্লাওয়ার মিলে কাজ করে। বেতন নিয়ে বাড়ি ফেরার পথে মিল সংলগ্ন বর্ণালী খেয়াঘাটে অজ্ঞাত ৪ যুবক তাকে আবদুল আলীর নৌকায় তুলে নেয়। এরপর নদীর মাঝখানে নিয়ে গলায় ছুরি ধরে নগদ দুই হাজার টাকা ও বিকাশের পিন নম্বরসহ মোবাইল নিয়ে যায়। মোবাইলের বিকাশ একাউন্টে বেতনের ১৮ হাজার টাকা ছিল বলে তিনি জানান।
এ ছাড়া সোমবার রাতে ছিনতাইয়ের শিকার হয়েছেন শিরিনা আক্তার(২৪) নামের এক গার্মেন্টস কর্মী। ছিনতাইকারিরা দেউলী এলাকার মৃত আনোয়ার মিয়ার ছেলে মেহেদীর নৌকায় তুলে নিয়ে বেতনের টাকা ও মোবাইলসহ তার সর্বস্ব কেড়ে নেয়। এলাকাবাসী জানান, প্রতিদিনই এ ঘাটে ছিনতাইয়ের ঘটনা ঘটছে। প ছিনতাই ঘটনার সঙ্গে মাঝি নামদারি কয়েক জন কিশোর গ্যাং সদস্য জড়িত । এ ছাড়া নৌকায় করে মাদক পাচার হয় বলেও স্থানীয়রা জানান।
খেয়াঘাটের মাঝি আবদুল আলী জানান, শ্রমিক হানিফকে নিয়ে নদীর পশ্চিম পাড়ের ৪ যুবক তার নৌকায় উঠে। নৌকাটি মাঝ নদীতে যাওয়ার পর শ্রমিকের গলায় ছুরি ধরে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। তাকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে নৌকা তীরে ভিড়িয়ে সিএনজি অটোরিকশা যোগে পালিয়ে যায় ছিনতাইকারিরা ।
মাঝি মেহেদী জানায়, কারখানার বেতন হলে ছিনতাকারিরা নদীর পশ্চিম পাড় থেকে আসে। তারা শ্রমিকদের বেতনের টাকা লুট করে। তিনি তাদেরকে চিনেন বলে জানান।
এ ব্যাপারে বন্দর থানার ওসি
লিয়াকত আলী জানান, এ
ব্যাপারে কেউ কোন অভিযোগ
করেনি। নৌ
পুলিশকে সঙ্গে নিয়ে আমরা
অপরাধীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া
হবে।
আরএস/ডিএ

মতামত দিন