আইন ও অপরাধ

কেয়ারটেকার মো: রাকিব নিখোঁজ

ডেস্ক রিপোর্ট:
শহরের চেম্বার রোডস্থ ৬নং সোনাতন পাল লেন বাড়ির দায়িত্বপ্রাপ্ত কেয়ারটেকার মো: রাকিব (১৫) ২১ ফেব্রুয়ারী ইফতারের পর থেকে নিখোঁজ রয়েছে। জানা গেছে, তারাবীর নামাজের পূর্ব সময়ে বাড়ির মালিকের ঘরের আলমারী থেকে নগদ ৫ হাজার টাকা নিয়ে সে নিরুদ্দেশ হয়েছে। এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বাড়ির মালিক মোঃ আসাদ আহমেদ (আসাদ)।

নিখোঁজ মোঃ রাকিবের বাড়ি নোয়াখালি জেলার কবিরহাট থানার ৩নং ধানসিড়ি ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের নবগ্রাম এলাকায়। তার পিতার নাম মোঃ বাবুল। 

অভিযোগ সূত্রে জানা যায়, নিখোঁজ রাকিব দীর্ঘ ৩ বছর যাবৎ কেয়ারটেকার হিসেবে কাজ করে আসছিলো। তবে প্রায় সময়ই সে বাড়ির মালিককে কিছু না জানিয়ে বাসা থেকে চলে যেতো। পরবর্তীতে তাকে খোজাখুজি করে না পেয়ে তার পিতা মাতাকে অবগত করলে তারা জানায় মো: রাকিব গ্রামের বাড়ীতে রয়েছে। পরে তাকে বুঝিয়ে শুনিয়ে আবারো নারায়ণগঞ্জে নিয়ে আসেন বাড়ির মালিক। সর্বশেষ গত ২১ ফেব্রুয়ারী ইফতারের পর বাসা থেকে নগদ ৫ হাজার টাকা নিয়ে নিরুদ্দেশ হয় মোঃ রাকিব। এ ঘটনায় বাড়ির মালিক তার আত্মীয় স্বজন সহ সম্ভাব্য সকল স্থানে খোজাখুজি করে কোথাও না পেয়ে রাকিবের পিতাকে অবহিত করলে তিনি জানান রাকিব গ্রামের বাড়ীতে যায় নাই। 

এমন অবস্থায় নিখোঁজ রাকিবের মালিক মো: আসাদ আহমেদ (আসাদ) ২৪ ফেব্রুয়ারী নারায়ণগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি কেউ নিখোঁজ রাকিবের কোনো খোঁজ পেলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন। যোগাযোগ: ০১৩০৫৪৯৮৩৭৩

মতামত দিন